পিচ্চি রাজা পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, বাইমাইল নয় তাঁতীবাজার থেকেই পলায়ন
গাজীপুরের
বাইমাইল এলাকা থেকে নয়, রাজধানীর তাঁতীবাজার এলাকা থেকেই ৩০ মামলার আসামি পিচ্চি রাজা
প্রিজনভ্যান থেকে পালিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার
বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার ও প্রিজনভ্যানের চালক নায়েক কামাল
হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।