প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদে সাময়িক পরিবর্তন এসেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার। এর আগে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক দায়িত্বের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।
উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত মো. সরওয়ারের নেতৃত্বেই রাজধানীর পুলিশ প্রশাসন পরিচালিত হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10