প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পানি-বরফের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে নতুন উচ্চ-রেজোলিউশনের মানচিত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। এই গবেষণা ভবিষ্যৎ চন্দ্র অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেবে বলে মনে করা হচ্ছে।
চীনের ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টার অব চায়না–এর গবেষক দল ‘লুনার পোলার ওয়াটার-আইস থার্মাল স্ট্যাবিলিটি’ নামে একটি মডেল তৈরি করেছে। এতে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা, বিকিরণ ও মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কোথায় দীর্ঘ সময় পানি-বরফ স্থিতিশীল থাকতে পারে তা নির্ণয় করা হয়েছে।
গবেষণায় বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থিত শ্যাকলটন ক্র্যাটার অঞ্চল, যা ভবিষ্যৎ চন্দ্র অভিযানের সম্ভাব্য অবতরণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এই তথ্য ২০২৬ সালে পরিকল্পিত চীনের ছাং’এ–৭ মিশন–এর জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হবে। মিশনের অন্যতম লক্ষ্য হচ্ছে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পানি-বরফের উপস্থিতি শনাক্ত ও বিশ্লেষণ করা।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি চাঁদে স্থায়ীভাবে পানি-বরফের অস্তিত্ব নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে চাঁদে মানব বসতি স্থাপন এবং গভীর মহাকাশ অভিযানে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসবিএন/ আয়শা
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10