স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৯ পিএম

অনলাইন সংস্করণ

#

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রদান করেন। দলীয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে ধানমন্ডির আবাহনী মাঠ- ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দলটির নেতারা জানান, আয়োজনের মধ্য দিয়েই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সূচনা হবে।

 

এসবিএন