স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৮ এএম

অনলাইন সংস্করণ

#

মেট্রো স্টেশনে ভিডিও-লাইভে নিষেধাজ্ঞা

মেট্রো স্টেশন এলাকায় অনুমতি ছাড়া যেকোনো ধরনের কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ, ট্রেনের ভেতরসহ সংশ্লিষ্ট স্থাপনাসমূহে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় প্রচার, ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং কিংবা বাণিজ্যিক শুটিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ।




বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমটিসিএল জানায়, বাণিজ্যিক শুটিং বা ভিডিও ধারণের ক্ষেত্রে ২০২৩ সালের বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে মেট্রোরেল এলাকায় কনটেন্ট নির্মাতাদের মধ্যে নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


এসবিএন