স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৪:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

#

একযোগে ৮ ভিসি অপসারণে উদ্বেগ ইউটিএলের

দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮ জন উপাচার্যকে একসঙ্গে অপসারণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক। সংগঠনটির নেতারা বলেছেন, আকস্মিক এ সিদ্ধান্ত উচ্চশিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

তাদের মতে, কোনও সুস্পষ্ট ব্যাখ্যা বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ ছাড়াই এই পরিবর্তন করা হয়েছে, যা একাডেমিক শিষ্টাচারের পরিপন্থি। এতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। ইউটিএল মনে করে, ভিসি পদটি শিক্ষকদের জন্য সর্বোচ্চ সম্মানের, তাই এ ধরনের সিদ্ধান্তে যথাযথ স্বচ্ছতা ও নিয়ম অনুসরণ জরুরি। অন্যথায় উচ্চশিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।


এসবিএন/ এউরি