প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের অবদান বিষয়ক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাহউদ্দিন আইউবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে মোট ১ লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসবিএন/ রনি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10