প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ , ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের
উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে
৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার
(২৬ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায়
রয়েছে।
সন্ধ্যা
৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস
অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের
অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা
সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ২৭ ও ২৮
জুলাই বৃষ্টিপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা
সামান্য কমতে পারে।
এদিকে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এই সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10