স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:০০ পিএম

অনলাইন সংস্করণ

#

হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার ৯৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৯৯ জনের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে। একই সময়ে পরীক্ষায় মোট ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাধীনবাংলা .নেট