স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ০৩:১৯ পিএম

অনলাইন সংস্করণ

#

সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন টানা ৩ মাস সহায়তা

প্রবল বর্ষণ হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারি সহায়তা প্রদান করা হবে।

সংসদ অধিবেশনে সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজারসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। সরকারের এই উদ্যোগে হাওরাঞ্চলের কৃষকদের আর্থিক সংকট মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।

এসবিএন