প্রকাশিত: ২১ জুন ২০২৬ , ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ
বি শ্বকাপ ২০২৬-এ অস্ট্রিয়ার বিপক্ষে
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে
দলে থাকছেন না ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দারুণ
সূচনা করেছিল আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি সমস্যায় বড় ধাক্কা খেল লিওনেল স্কালোনির দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন অস্ট্রিয়া ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা এই ডিফেন্ডার গত কয়েকদিন পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্টিয়েলের অনুপস্থিতিতে ডানপ্রান্তের রক্ষণভাগে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে। কোচিং স্টাফও বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানা গেছে। তবে আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর হলো, মন্টিয়েলের চোট গুরুতর নয়। চিকিৎসক দলের পর্যবেক্ষণে তিনি ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে। আগামী সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে আলবাসিলেস্তেদের। তবে ড্র কিংবা পরাজয়ের ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে ওঠার হিসাব গড়াবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। তাই গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে মন্টিয়েলের অনুপস্থিতি আর্জেন্টিনার রক্ষণভাগে কিছুটা চাপ তৈরি করলেও দলটি জয় নিয়েই মাঠ ছাড়তে আত্মবিশ্বাসী।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10