স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬ , ১০:১০ পিএম

অনলাইন সংস্করণ

#

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের -এর () ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর এই দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।

এর আগে একই দিনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরপরই রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার ঘোষণা আসে।

দলীয় সূত্র অনুযায়ী, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে রিজভীর নতুন দায়িত্ব গ্রহণকে দেখা হচ্ছে।