প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ , ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই দিন সন্ধ্যায় তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেন, আত্মরক্ষার প্রয়োজনে সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং এতে আইন লঙ্ঘন করেননি। প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক। তিনি জানান, সাধারণ দলীয় কর্মী হিসেবে এ কার্যক্রম চালিয়ে যাবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10