স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০২:০০ পিএম

অনলাইন সংস্করণ

#

সুন্দরবন দিবসে দখল, দূষণ ও শিকার বন্ধে জোরালো উদ্যোগের দাবি

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষার দাবি নিয়ে উপকূলীয় এলাকায় পালিত হচ্ছে ‘সুন্দরবন দিবস। যদিও রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করা হয় না, তবে প্রায় দুই দশক ধরে স্থানীয় পর্যায়ে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলের কোটি মানুষের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এই বন। পাশাপাশি এটি দেশের জীববৈচিত্র্যের অন্যতম বড় আবাসস্থল। তবে বিশেষজ্ঞদের মতে, দখল, দূষণ, বন উজাড় ও বন্যপ্রাণী শিকারের কারণে এই বনভূমি বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

পরিবেশবিদদের তথ্য অনুযায়ী, গত দুই শতকে সুন্দরবনের আয়তন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বনের আশপাশে অবৈধ স্থাপনা, পর্যটন অবকাঠামো নির্মাণ এবং শিল্পকারখানার বর্জ্যের কারণে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া বনাঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারসহ বহু বন্যপ্রাণী চোরাশিকারিদের লক্ষ্যবস্তু হয়ে উঠছে। দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেও বনের বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুন্দরবন রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়ানো, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।


লেখক : সাংবাদিক ও প্রাক্তন শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ, জগন্নাথ