প্রকাশিত: ২১ জুন ২০২৬ , ১২:০২ এএম
অনলাইন সংস্করণ
বি শ্বকাপ ২০২৬-এ স্কটল্যান্ডের বিপক্ষে
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে উদ্বেগ। হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার ঝুঁকিতে
রয়েছেন কাসেমিরোসহ তিন তারকা ফুটবলার।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত ব্রাজিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নতুন এক চিন্তা ভর করেছে সেলেসাও শিবিরে। স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তিন ফুটবলার রয়েছেন নিষেধাজ্ঞার ঝুঁকিতে। গ্রুপ ‘সি’-তে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে অন্তত একটি পয়েন্ট পেলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অন্যদিকে জয় পেলে গ্রুপসেরা হওয়ার পথও সহজ হবে।
তবে কোচ কার্লো আনচেলত্তির ভাবনার কারণ তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডিফেন্ডার রজার ইবানেজ, মিডফিল্ডার কাসেমিরো এবং ডগলাস সান্তোস ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে তারা পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে পারেন। বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাটের কারণে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। এছাড়া কোয়ার্টার ফাইনাল শুরুর আগেও কার্ডের রেকর্ড পুনরায় শূন্য করা হবে।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড পেলে তার শাস্তি বহাল থাকবে। ফলে নকআউট পর্বের প্রথম ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হবে। এ কারণে স্কটল্যান্ডের বিপক্ষে দল নির্বাচন ও ম্যাচ পরিকল্পনায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে ব্রাজিল কোচিং স্টাফকে। কারণ নকআউট পর্বের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানো দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10