স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

আওয়ামী লীগের কার্যালয় খোলা আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

 দে শের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালুর বিষয়টি আইন অনুযায়ী মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বলে ঘোষণা আছে, তাই বিষয়টি আইনগত কাঠামোর মধ্যেই বিবেচনা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এদিন প্রথমবারের মতো নয়াপল্টন কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই কার্যালয় থেকেই অতীতে বহু আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে, যা জনগণকে অনুপ্রাণিত করেছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, মেয়াদ ও প্রথা অনুযায়ী যথাসময়ে নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে সরকার অগ্রাধিকার দেবে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দলের সঙ্গে সম্পৃক্ত ও জনসম্পৃক্ত নেত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।


এসবিএন