প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি
চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর অধীন একটি
প্রতিষ্ঠান। বিভিন্ন গ্রেডের মোট ১৪টি পদে ৬৮ জন জনবল
নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি
অনুযায়ী, কিছু পদে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এছাড়া এইচএসসি, স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের
জন্যও বিভিন্ন পদ রয়েছে। উল্লেখযোগ্য
পদের মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ল্যাব সহকারী, ডায়েটিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, টিকিট ক্লার্ক, রেকর্ডকিপার ও ল্যাব অ্যাটেনডেন্ট।
নিয়োগপ্রাপ্তদের
বেতন সরকারি বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হবে, যা গ্রেডভেদে ৮,২৫০ টাকা থেকে ৩০,২৩০ টাকা
পর্যন্ত হতে পারে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১২ মার্চ থেকে এবং শেষ সময় ২৩ এপ্রিল ২০২৬।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এসবিএন/ এখলাছ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10