স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ , ১২:৫০ এএম

অনলাইন সংস্করণ

#

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ দুর্যোগ, নিহত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক

নেপাল চীনের তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল, বন্যা ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নেপাল তিব্বত মিলিয়ে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।


আরোও পড়ুন  : ইরানকে অস্ত্র দিলে কঠোর পরিণতির মুখে পড়বে চীন-রাশিয়া: ট্রাম্পের সতর্কবার্তা


নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নিহত হয়েছেন ১৫৭ জন। আর চীনের দক্ষিণ তিব্বত অঞ্চলে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। দুর্যোগের পর থেকে বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে নেপালের ১১৩ জন নাগরিকের পাশাপাশি ২৮টি দেশের ৪৬৬ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ২৬৫ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।

দুর্যোগের পর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়াদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির সংসদে জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে ওই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের প্রভাবে হিমবাহ ধসের পর সৃষ্ট পাহাড়ি ঢল থেকেই ভয়াবহ বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই দুর্যোগে নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পুলিশ সদস্য, জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনাসদস্য রয়েছেন। ছাড়া কাস্টমস ইমিগ্রেশন বিভাগের কয়েকজন কর্মকর্তারও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নেপাল চীনের সীমান্তবর্তী এলাকায় একই দুর্যোগে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে উদ্ধার ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃত নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

স্বাধীনবাংলা.নেট