প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ , ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ
আ ন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের
জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের
সিদ্ধান্ত। এই ঘটনাকে ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন
ইউরোপীয় পার্লামেন্টের কয়েক ডজন সদস্য।
গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর নিয়ম অনুযায়ী বালোগুনের পরবর্তী ম্যাচে খেলার সুযোগ থাকার কথা ছিল না। তবে পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠে। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে ফুটবলের প্রতিষ্ঠিত নিয়ম থেকে সরে এসেছে ফিফা। তাদের ভাষ্য, টুর্নামেন্ট চলাকালে শাস্তির নিয়মে পরিবর্তন আনা খেলাধুলার স্বচ্ছতা ও ন্যায়বিচারের সঙ্গে সাংঘর্ষিক।
আইরিশ
আইনপ্রণেতা ব্যারি অ্যান্ড্রুজ, লারা উলটার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে জাতীয়
ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানানোর আহ্বান
জানান। তারা জানতে চান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে কোনো রাজনৈতিক প্রভাব কাজ
করেছে কি না এবং ফিফা তাদের নিরপেক্ষতার নীতি বজায় রেখেছে কি না।
অন্যদিকে
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বালোগুনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির ডিসিপ্লিনারি
কমিটি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন তদন্ত দাবিকারী আইনপ্রণেতারা। জানা গেছে, ইতোমধ্যে
৩৫ জন সদস্য এ দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন।
আইনপ্রণেতাদের
মতে, ফুটবলের বিশ্বাসযোগ্যতা রক্ষায় নিয়মের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক
বা অন্য কোনো বাহ্যিক প্রভাব যদি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে, তাহলে বিশ্বজুড়ে সমর্থকদের
আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10