প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান আলমগীর খন্দকার (৪৪) ও ফরহাদ ফকির (৩৫)। তাঁদের মৃত্যুতে নিজ নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত আলমগীর খন্দকার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আহসান উল্লাহ খন্দকারের ছেলে। অপর নিহত ফরহাদ ফকির একই ইউনিয়নের ধনপুর ফকিরপাড়া এলাকার মৃত রশিদ ফকিরের ছেলে। স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রিয়াদে কর্মস্থল থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আলমগীর ও ফরহাদ। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে দেশে থাকা পরিবারের সদস্যরা তাঁদের মৃত্যুর সংবাদ জানতে পারেন।
পরিবার
সূত্র জানায়, জীবিকার সন্ধানে ২০২২ সালের জুনে সৌদি আরবে যান আলমগীর খন্দকার। প্রায় দুই বছর পর ২০২৪ সালের
মার্চে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ ফকির। দুজনই রিয়াদের আল-বাথা এলাকায়
বসবাস করতেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে এলাকাটি ‘ছোট বাংলাদেশ’ নামে পরিচিত।
সৌদি
আরবে যাওয়ার পর প্রথমদিকে দুজন
ক্লিনারের কাজ করতেন। পরে তারা নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে ফেরার পথেই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। স্বজনদের দাবি, বর্তমানে রিয়াদের আল-শুমাইসি হাসপাতালের
হিমাগারে রাখা হয়েছে তাঁদের মরদেহ। মরদেহ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। গত ২০ সেপ্টেম্বর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের নরসিংদী জেলা কার্যালয়ের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে।
আলমগীর খন্দকারের চাচাতো ভাই শফিকুল ইসলাম খন্দকার বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনও দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি অবগত থাকার কথা জানিয়েছেন। এদিকে দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবরে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি দেওয়া দুই প্রবাসী আর জীবিত ফিরবেন না—এই বাস্তবতা মেনে নিতে পারছেন না স্বজনরা। এখন তাঁদের অপেক্ষা প্রিয়জনের মরদেহ দেশে ফেরার।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10