প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক কৃষি ও বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং কমিশন আয়োজিত প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য দেখিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা। বৈশ্বিক এই আসরে বিশ্ববিদ্যালয়ের চারটি দল অংশ নিয়ে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
বিভিন্ন প্রযুক্তিগত ক্যাটাগরিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেন। তাদের এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার সক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।
বিজয়ীরা জানিয়েছেন, দীর্ঘদিনের পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। আগামী বছরে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্ব কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10