স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ০৪:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

#

সংসদে ব্যবহৃত হেডফোন নিয়ে আলোচনা, কত দাম ও কী ফিচার রয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোন নিয়ে আলোচনা শুরু হয়েছে। অধিবেশন চলাকালে ঢাকা১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম হেডফোনের অডিও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ ছিলঅনেক সদস্যের হেডফোন ঠিকমতো কাজ করছিল না।

সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান Shure–এর তৈরি। ব্যবহৃত মডেলটি হলো Shure SRH240A, যা মূলত স্টুডিও মনিটরিং পরিষ্কার অডিও শোনার জন্য পরিচিত একটি হেডফোন।

অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া তথ্য অনুযায়ী, এই মডেলের হেডফোনের দাম প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে হাজার টাকার কাছাকাছি। একই ব্র্যান্ডের আরও উন্নত মডেলের মধ্যে রয়েছে Shure AONIC 50 Gen 2 এবং Shure SRH840A, যেগুলোর দাম যথাক্রমে প্রায় ৩৮৯ ডলার ১৬৯ ডলার।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সংসদের মতো বড় প্রতিষ্ঠানে অডিও যোগাযোগ ব্যবস্থার মান বজায় রাখতে উন্নত মানের ডিভাইস ব্যবহারের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণও গুরুত্বপূর্ণ।


এসবিএন/ এখলাছ