স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ , ০২:২২ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরানকে অস্ত্র দিলে কঠোর পরিণতির মুখে পড়বে চীন-রাশিয়া: ট্রাম্পের সতর্কবার্তা

ইরানের কাছে চীন বা রাশিয়া অস্ত্র সরবরাহ করলে তা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, সম্প্রতি বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে চীন কোনোভাবেই ইরানের কাছে অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে না। এই প্রতিশ্রুতির আওতায় চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তিনি শি জিনপিংয়ের আশ্বাসকে বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে, যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে।

রাশিয়ার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে না বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা হয় এবং সেগুলো পরবর্তীতে কীভাবে ব্যবহৃত বা বিতরণ করা হয়, সে বিষয়ে তার প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে যেসব দেশের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে, তার বিশ্বাস—চীন ও রাশিয়া বর্তমানে সেই পথে এগোচ্ছে না। তবে ভবিষ্যতে যদি তারা এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটি তাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধেই যাবে এবং এর পরিণতি হবে অত্যন্ত নেতিবাচক।

স্বাধীনবাংলা.নেট