স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ , ০৭:৫৮ এএম

অনলাইন সংস্করণ

#

উন্দাভের জোড়া গোলে নাটকীয় জয়, নকআউটে জার্মানি

  বি   শ্বকাপের গ্রুপ পর্বে দারুণ লড়াইয়ের পর আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে জার্মানি। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন দেখিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। প্রথমার্ধে দুবার বল জালে পাঠালেও অফসাইড ও ফাউলের কারণে গোলগুলো বাতিল হয়। সুযোগ কাজে লাগিয়ে ২৯তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট।

বিরতির আগে জার্মানি একাধিক আক্রমণ চালালেও সমতায় ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলাতে কয়েকটি পরিবর্তন আনেন কোচ জুলিয়ান নাগেলসমান। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে জার্মানিকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় দেনিজ উন্দাভ। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে জয় এনে দেন তিনি।

এই জয়ে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল জার্মানি। প্রথম ম্যাচে কুরাসাওকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে গ্রুপ থেকে উত্তরণ নিশ্চিত করেছে তারা।


এসবিএন