প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
রা জধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (European-Mediterranean Seismological Centre) ইএমএসসি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। এর উৎপত্তিস্থল ছিল খুলনা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। ঢাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলা এবং ভারতের বারাসাত এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10