স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ , ১১:৩৪ এএম

অনলাইন সংস্করণ

#

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধ শুরু, নয়াপল্টনে ফরম বিক্রি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

রাজধানীর নয়াপল্টন-এ দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার সকাল ১১টা থেকে আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সকাল থেকেই কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। যোগ্যতা ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে বলে জানা গেছে।


এসবিএন / এউরি