স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০৩:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. এফ এম সিদ্দিকী। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তিনি সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য মো. শাহিনুল আলমএর স্থলাভিষিক্ত হচ্ছেন। নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালএর মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ছিলেন মো. সায়েদুর রহমান। পরে তাকে সরকারের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সাময়িকভাবে সহ-উপাচার্যের কাছে ন্যস্ত ছিল।


এসবিএন/আশা