স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ , ০৯:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

#

দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের কয়েক নেতা আটক

  ভা   রতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কয়েকজন নেতাকে পুলিশ আটক করেছে। 

মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেসের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের পথরোধ করে। সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন নেতাকে আটক করা হয়। কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

কংগ্রেসের দাবি, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

দলটির অভিযোগ, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলেও পুলিশ অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক ঘটনার জবাবদিহি নিশ্চিত করতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

ঘটনাটি ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন সরকার বিরোধী কংগ্রেসের মধ্যে ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে আসছে। সূত্র: ভারতীয় গণমাধ্যম।


স্বাধীনবাংলা.নেট