স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০২ জুন ২০২৬ , ০৯:০৬ এএম

অনলাইন সংস্করণ

#

রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত হারুনুর রশিদ ও রাসেল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।

জানা গেছে, রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।