স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপে ৮০ উপজেলার সব ইউনিয়ন পরিষদে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপগুলো হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি, ফেব্রুয়ারি, ২২ এপ্রিল এবং ২৭ মে।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুসারেই এসব নির্বাচন পরিচালনা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে নাএমন সিদ্ধান্তের কথাও এর আগে জানিয়েছে নির্বাচন কমিশন। শিগগিরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।