এখলাছ উদ্দিন এখলাছ উদ্দিন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৫ এএম

অনলাইন সংস্করণ

#

গাজীপুরে জোর দাবি: সংরক্ষিত নারী আসনে জান্নাতুল ফেরদৌসীকে মনোনয়ন চায় স্থানীয় নেতাকর্মীরা

 ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে পর্যালোচনা।

প্রেক্ষাপটে গাজীপুর জেলায় সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবিতে আলোচনায় উঠে এসেছেন জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। স্থানীয় নেতাকর্মী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে তাকে বিবেচনায় নেওয়া উচিত।

দলীয় সূত্রে জানা যায়, গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পাওয়ার পর সংরক্ষিত আসনেও যোগ্য নেতৃত্ব বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়াত নেতা হান্নান শাহ-এর রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে কাপাসিয়া অঞ্চল থেকে একজন নারী নেত্রীকে মূল্যায়নের দাবি উঠেছে।

জান্নাতুল ফেরদৌসী ছাত্ররাজনীতি থেকে শুরু করে জেলা পর্যায়ে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত মুখ।  বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও তৃণমূল পর্যায়ে তার পক্ষে জোরালো সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

 

এসবিএন