স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ০৬:১০ পিএম

অনলাইন সংস্করণ

#

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, ডাকসুর বর্তমান পরিষদ বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে সাংঘর্ষিক এমন কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের ঐতিহাসিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে।

ছাত্রদল দাবি করেছে, সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে না নেওয়া হলে প্রগতিশীল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। ক্ষেত্রে ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সময়কার ছাত্র প্রতিরোধের ইতিহাসও তারা স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে অবস্থান নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরবর্তী সময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনই বাঙালির স্বাধিকার স্বাধীনতার সংগ্রামের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

ছাত্রদলের ভাষ্য, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাঙালির গণতান্ত্রিক মুক্তির সংগ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন সেই ঐতিহাসিক আন্দোলনের চেতনার প্রতি অবমাননা। 

স্বাধীনবাংলা .নেট