প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ , ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
সংরক্ষিত
নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনার ঢেউ। বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে,
যেখানে যেমন নতুন মুখের আগমন ঘটেছে, তেমনি আলোচনায় থাকা বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব
শেষ পর্যন্ত জায়গা পাননি।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ের নেত্রীদের প্রাধান্য দেওয়া হলেও চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়েছেন কয়েকজন বহুল আলোচিত নাম। এর মধ্যে রয়েছেন আফরোজা আব্বাস, সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবি নাজনীন এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক-সহ আরও কয়েকজন।
দলীয়
সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশের
বিভিন্ন বিভাগ থেকে আসা শত শত মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড।
এ কার্যক্রমে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সাক্ষাৎকারে প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং সাংগঠনিক সক্ষমতা যাচাই করা হয়। শেষ পর্যন্ত এই বিবেচনার ভিত্তিতেই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তালিকায় একদিকে অভিজ্ঞ নেতৃত্বকে ধরে রাখা হয়েছে, অন্যদিকে নতুন ও তরুণ মুখদের জায়গা দিয়ে দল ভবিষ্যৎ রাজনীতির নতুন সমীকরণ গড়ার ইঙ্গিত দিয়েছে। তবে আলোচনায় থাকা হেভিওয়েটদের বাদ পড়া দলীয় অভ্যন্তরে নতুন বার্তা বহন করছে বলেও মনে করছেন তারা।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10