স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৪:২২ পিএম

অনলাইন সংস্করণ

#

আন্দোলনের পর আবার কুয়েটের ভিসি হলেন অধ্যাপক মাছুদ

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে দায়িত্ব ছাড়ার এক বছরেরও কম সময়ের মধ্যে পুনরায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদনে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

নিয়োগ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা জানান, উচ্চশিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে তার অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

অধ্যাপক মাছুদ জানিয়েছেন, কুয়েটকে আধুনিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপ দিতে তিনি শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন।

এসবিএন/এউরি