স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০২:২৬ পিএম

অনলাইন সংস্করণ

#

শেষ দিনে পর্দা নামছে অমর একুশে বইমেলা, বিক্রি নিয়ে প্রকাশকদের আক্ষেপ

বাঙালির সাহিত্য ও সংস্কৃতির অন্যতম আয়োজন অমর একুশে বইমেলা আজ শেষ হচ্ছে। ১৮ দিনের এই সংক্ষিপ্ত আয়োজনের সমাপ্তি ঘটছে নানা আলোচনা ও বিক্রি নিয়ে প্রকাশকদের হতাশার মধ্য দিয়ে।

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার মেলা প্রথাগত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। সময় কম থাকায় এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাবের কারণে বই বিক্রি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে সমাপনী দিনে পাঠক ও দর্শনার্থীদের ভিড় বাড়ার আশা করা হচ্ছে। বিকেলের পর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পাঠকদের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের মেলায় দেড় হাজারের বেশি নতুন বই প্রকাশিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান এবং মেলার সার্বিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হবে।


এসবিএন/ এখলাছ