প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ , ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
বাইমাইল এলাকা থেকে নয়, রাজধানীর তাঁতীবাজার এলাকা থেকেই ৩০ মামলার আসামি পিচ্চি রাজা
প্রিজনভ্যান থেকে পালিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার
বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার ও প্রিজনভ্যানের চালক নায়েক কামাল
হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার
(৫ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান
মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। পুলিশ কমিশনার জানান, ঢাকা জেলা জজ আদালত
থেকে ২৯ জন হাজতি আসামিকে নিয়ে প্রিজনভ্যানটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিল।
পথে রাজধানীর তাঁতীবাজারে পুপলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে গাড়িটি থামানো হয়।
তদন্তে
পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার চালক নায়েক কামাল
হোসেনের কাছ থেকে গাড়ির চাবি নেন। এরপর পিচ্চি রাজা ও আরেক হাজতি আসামি খাইরুল বাশারকে
প্রিজনভ্যান থেকে নামানো হয়।
খাইরুল
বাশারকে চালকের পাশের আসনে বসানো হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার আর ভ্যানে ফিরে
ওঠেননি। পুলিশের তদন্ত বলছে, ওই সময় সেখানে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে
করে পিচ্চি রাজা পালিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর কুমার গাজীপুরের বাইমাইল
এলাকায় গিয়ে আবার প্রিজনভ্যানে ওঠেন। এরপর স্কট পার্টির সদস্যদের নিয়ে বাইমাইল এলাকা
থেকে পিচ্চি রাজা পালিয়ে গেছেন—এমন একটি ঘটনা সাজানো হয় বলে তদন্তে
তথ্য পাওয়া গেছে।
পুলিশ
কমিশনার বলেন, সাক্ষ্য, আলামত ও অন্যান্য তদন্তসংশ্লিষ্ট তথ্য যাচাই করে পিচ্চি রাজার
বোন তাসলিমা, এসআই প্রবীর কুমার এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার
করা হয়েছে। কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
পলাতক
পিচ্চি রাজাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত
থাকলে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। এর আগে গত
২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকার আদালতে হাজির করা
হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের কারাগারে ফেরানোর পথে পিচ্চি রাজা পালিয়ে যান।
ঘটনার
পর দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছিল, রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায়
প্রিজনভ্যান পৌঁছালে এসআই প্রবীর কুমার পিচ্চি রাজাকে টয়লেটে যাওয়ার জন্য গাড়ি থেকে
নামান। ওই সময় সুযোগ নিয়ে তিনি দৌড়ে পালিয়ে যান।
পরে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10