স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

রোজার ৫ম পারা: সূরা আন-নিসার আলোকে ন্যায়বিচার ও পারিবারিক শিক্ষার দিকনির্দেশনা

পবিত্র মাহে রমজানে কোরআন তেলাওয়াত মুসলমানদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কোরআনুল কারিমের ৫ম পারা শুরু হয়েছে সূরা আন-নিসা-এর ২৪ নম্বর আয়াত থেকে এবং শেষ হয়েছে ১৪৭ নম্বর আয়াতে। এই অংশে পারিবারিক বিধান, ন্যায়বিচার, আমানত রক্ষা এবং মুনাফিকদের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

আল-কোরআনের এই অংশে বিবাহের বিধান, মোহর নির্ধারণ, পারস্পরিক অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা ঈমান ও সৎকর্মে অটল থাকবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ এবং ভণ্ডামি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ইসলামী শিক্ষাবিদদের মতে, রমজানে আল-কোরআন তেলাওয়াতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। তাই ৫ম পারার শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করলে ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রেই শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। রমজানের এই সময়টিকে কাজে লাগিয়ে কোরআনের আলোয় জীবন গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।


এসবিএন