প্রকাশিত: ১৮ মে ২০২৬ , ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ
জন্মের
তিন বছর আগেই জমির মালিক! অবিশ্বাস্য হলেও এমন অভিযোগ উঠেছে গাজীপুরের কাপাসিয়ায়। জাল দলিল তৈরি করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।
রোববার সকালে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে উম্মে কুলসুম অভিযোগ করেন, তার সৎ ভাই আলতাফ হোসেন পরিকল্পিতভাবে জাল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করছেন। ভুক্তভোগীর দাবি, আদালতে উপস্থাপন করা হয় ১৯৭০ সালের একটি সাব-কবলা দলিল। কিন্তু সাব-রেজিস্ট্রি অফিস থেকে মূল নথি যাচাই করে দেখা যায়, প্রকৃত দলিলের তথ্যের সঙ্গে আদালতে জমা দেওয়া কাগজের মিল নেই। সবচেয়ে আলোচিত বিষয়—জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অভিযুক্ত আলতাফ হোসেনের জন্ম ১৯৭৩ সালে। অথচ তিনি দাবি করছেন ১৯৭০ সালের দলিলের ভিত্তিতে জমির মালিকানা।
এ ঘটনায় গাজীপুর আদালতে জালিয়াতি, প্রতারণা ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তবে আলতাফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তার দাবি, উম্মে কুলসুম যে দলিল দেখাচ্ছেন সেখানে তাদের বাবার স্বাক্ষর নেই। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10