প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ
রাজধানীজুড়ে হঠাৎ করেই তীব্র আকার নিয়েছে মশার উপদ্রব। গবেষকদের তথ্যমতে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার ঘনত্ব বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই কিউলেক্স প্রজাতির মশা।
মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, গুলশানসহ বিভিন্ন এলাকায় দিন-রাত মশার উৎপাত বেড়েছে। অনেক বাসিন্দা দিনের বেলাতেও মশারি টানিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়-এর গবেষকদের মতে, প্রতি ঘণ্টায় একজন মানুষের ওপর মশার কামড়ের হার উদ্বেগজনক
পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায়
খাল-নর্দমা পরিষ্কার ও লার্ভা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, খালগুলো নিয়মিত পরিষ্কার না হওয়ায় এবং আবর্জনায় ভরাট থাকায় মশার বংশবিস্তার অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10