প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র
মাসকে ঘিরে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে
মহাগ্রন্থ আল-কোরআন থেকে
৪র্থ পারা তেলাওয়াত করেন হাফেজ মো. তাওহীদুল ইসলাম তুহিন। তাঁর সুললিত ও হৃদয়স্পর্শী তেলাওয়াত
উপস্থিত মুসল্লিদের মাঝে গভীর আত্মিক আবহ সৃষ্টি করে।
আলোচনায়
বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবকল্যাণের ধর্ম।
মানবজাতির পথনির্দেশনার জন্য মহান আল্লাহ তায়ালা নাজিল করেছেন আল-কোরআন। বিশেষ
করে পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। কারণ এই মাসেই কোরআন
নাজিল হয়েছিল।
ধর্মীয় আলেমরা মহানবী মুহাম্মদ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে জানান, কোরআনের প্রতিটি অক্ষর তেলাওয়াতে রয়েছে নেকি, আর প্রতিটি নেকি দশগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাই তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ অনুধাবন ও দৈনন্দিন জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন ধর্মীয় আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10