প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ
ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে শীর্ষস্থান দখল করে আছেন নয়নতারা।
প্রায় ২০০ কোটি রুপির সম্পদের মালিক এই জনপ্রিয় অভিনেত্রী বহু বছর ধরে দক্ষিণী সিনেমার
অন্যতম সফল মুখ।
অভিনয়, বিজ্ঞাপন, ব্যবসা ও ব্র্যান্ড প্রচারণা মিলিয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। দক্ষিণের লেডি সুপারস্টার নামে পরিচিত নয়নতারা ২০২৩ সালে জওয়ান সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করে নতুন মাত্রা যোগ করেন তার ক্যারিয়ারে।
সম্পদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আনুশকা শেঠি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩৫ কোটি রুপি। বাহুবলী সিনেমা তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। তৃতীয় স্থানে আছেন তামান্না ভাটিয়া, যার মোট সম্পদ প্রায় ১১০ থেকে ১২০ কোটি রুপি।
দক্ষিণী ও হিন্দি চলচ্চিত্রে সমান সফলতা পেয়েছেন তিনি। একইভাবে সামান্থা রুথ প্রভু দক্ষিণী ও হিন্দি দুই অঙ্গনেই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার সম্পদের পরিমাণও প্রায় ১১০ থেকে ১২০ কোটি রুপি। অন্যদিকে তৃষা কৃষ্ণান প্রায় ৮৫ থেকে ১০০ কোটি রুপির সম্পদ নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে অবস্থান করছেন। দক্ষিণী সিনেমার বৈশ্বিক জনপ্রিয়তা ও প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রের বিস্তারের ফলে এই অভিনেত্রীদের আয় ও প্রভাব ক্রমেই বাড়ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10