স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৪:৪০ পিএম

অনলাইন সংস্করণ

#

ঈদে ফাঁকা ক্যাম্পাসে প্রাণীদের খাবার দিচ্ছে বাকৃবি ছাত্রদল

ঈদের ছুটিতে জনশূন্য হয়ে পড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পথপ্রাণীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে খাবারের সংকটে থাকা কুকুর বিড়ালসহ বিভিন্ন প্রাণীর জন্য নিয়মিত খাদ্য সরবরাহ করা হচ্ছে।

সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবীরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গিয়ে এসব প্রাণীর জন্য খাবার পৌঁছে দিচ্ছেন। মানবিক এই কার্যক্রমে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দ্যোক্তারা জানান, পরিবেশের অংশ হিসেবে প্রাণীদের প্রতিও দায়িত্ব রয়েছে, তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


এসবিএন/ এউরি