এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ , ০২:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ঈদের আনন্দে ভাসছে গাজীপুর-৪: দেশবাসীকে ঈদ মোবারক জানালেন মু. সালাহউদ্দিন আইয়ুবী

গাজীপুর চার আসনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর চার আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী।

তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব আর পারস্পরিক ভালোবাসা। এই পবিত্র দিনে ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। সাংসদ মু. সালাহউদ্দিন আইয়ুবী আরও বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সংযম এবং আত্মশুদ্ধির বার্তা। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে দেশ সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। গাজীপুর চার আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীর সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনবে নতুন সম্ভাবনা সাম্যের বার্তা। পরিশেষে তিনি আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে সুস্থ, সুন্দর সমৃদ্ধ জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।


এসবিএন