স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১০ মে ২০২৬ , ০৭:০৫ পিএম

অনলাইন সংস্করণ

#

মা দিবসে ভালোবাসা প্রকাশে মাকে দিন হৃদয়ছোঁয়া বিশেষ উপহার

বিশ্বজুড়ে মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম বিশেষ দিন মা দিবস। আজ পালিত হচ্ছে মা দিবস ২০২৬। প্রতি বছরের মতো এবারও দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পরিবারে পরিবারে চলছে নানা আয়োজন ও প্রস্তুতি।

সময়ের সঙ্গে সঙ্গে এ দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং মায়ের প্রতি অনুভূতি প্রকাশের এক আবেগঘন উপলক্ষে পরিণত হয়েছে। বাংলাদেশেও দিনটি উপলক্ষে অনেকে মাকে ফুল, শাড়ি, পছন্দের খাবার কিংবা ছোট ছোট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশের পরিকল্পনা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, দামি উপহারের চেয়ে মায়ের সঙ্গে কাটানো সুন্দর সময় কিংবা আন্তরিক যত্নই হতে পারে সবচেয়ে বড় উপহার।

অনেকেই মা দিবসে মাকে নিয়ে পছন্দের কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। কেউ আবার মায়ের প্রিয় খাবার রান্না করে তাঁকে চমকে দিতে চান। পুরনো স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কোনো ছোট আয়োজনও মায়ের জন্য হয়ে উঠতে পারে অসাধারণ আনন্দের উপলক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে মা দিবসকে ঘিরে শুরু হয়েছে আবেগঘন পোস্ট ও ভিডিও শেয়ার করার ধুম। তরুণরা মায়ের সঙ্গে কাটানো স্মৃতি তুলে ধরছেন বিভিন্ন হ্যাশট্যাগে। বিশেষজ্ঞরা বলছেন, মা দিবস শুধু একটি দিন নয়, বরং মায়ের প্রতি দায়িত্ব, শ্রদ্ধা ও ভালোবাসার কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার একটি উপলক্ষ। কারণ একজন মা নিঃস্বার্থভাবে পরিবারকে আগলে রাখেন, যার তুলনা কোনো কিছুর সঙ্গেই হয় না।


এসবিএন