প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলা
নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানীতে জমে উঠেছিল এক প্রাণবন্ত বৈশাখী আয়োজন। দিনভর বর্ণিল
উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা আর শিশুদের আনন্দঘন অংশগ্রহণে মুখর ছিল শেফস টেবিল কোর্টসাইড
প্রাঙ্গণ।
রাজধানীর ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এই বৈশাখী উৎসবের আয়োজন করে একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম, সহযোগিতায় ছিল শেফস টেবিল কোর্টসাইড। সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নিতে ভিড় করেন দর্শনার্থীরা।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। নানা রঙিন পোশাক ও সৃজনশীল সাজে অংশ নিয়ে ছোট্ট প্রতিযোগীরা মাতিয়ে তোলে পুরো আয়োজন। পাশাপাশি গানের সঙ্গে নাচের পরিবেশনায় শিশুশিল্পীরা সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
প্রাঙ্গণের বিভিন্ন স্টলে ছিল লোকজ পণ্য, অলংকার ও হস্তশিল্পের প্রদর্শনী। দর্শনার্থীরা ঘুরে ঘুরে এসব পণ্যের সঙ্গে পরিচিত হন এবং কেনাকাটায়ও অংশ নেন। এক কোণে বসে ঐতিহ্যবাহী মাছ ধরার সরঞ্জাম ‘পোলো’ তৈরি করতে দেখা যায় এক কারিগরকে, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনে বিজয়ীদের পুরস্কৃত করেন অতিথিরা। সব মিলিয়ে রঙ, সুর আর ঐতিহ্যের মেলবন্ধনে উৎসবটি পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। সূত্র ঃ : দৈনিক প্রথম আলো থেকে নেওয়া।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10