প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
রমজানের সংযম শেষে ঈদুল ফিতরকে ঘিরে ভিন্নধর্মী অনুভূতি প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা। ব্যস্ত একাডেমিক জীবনের চাপ কাটিয়ে পরিবারে ফেরা, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং আত্মিক প্রশান্তিই তাদের কাছে ঈদের আসল আনন্দ।
শিক্ষার্থীরা মনে করেন, ঈদ শুধু উৎসব নয় বরং আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত সংযম ও ধৈর্যের শিক্ষা ঈদের দিনে নতুনভাবে অনুপ্রেরণা জোগায়। তাদের মতে, ঈদের আনন্দের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করাই এই উৎসবের মূল তাৎপর্য।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10