স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ০৩:২৬ পিএম

অনলাইন সংস্করণ

#

অভিজ্ঞতা ছাড়াই সিপিডিতে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৫ মার্চ পর্যন্ত

গবেষণা নীতিনির্ধারণ বিষয়ক প্রতিষ্ঠান Centre for Policy Dialogue (সিপিডি) নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বাংলা ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতার পাশাপাশি এমএস অফিসসহ বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।


আরও পড়ুন : সপ্তাহে দুই দিন ছুটি, আকিজ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় নিয়োগ বিজ্ঞপ্তি


পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই, ফলে নতুন গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি ভালো সুযোগ। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং বেতনসহ অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে Bdjobs প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ মার্চ ২০২৬।