স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০২:২০ পিএম

অনলাইন সংস্করণ

#

চিরবিদায় আপসহীন নেত্রী খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান

বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নারী সরকারপ্রধান। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তাঁর শাসনামলে অর্থনীতি, নারী শিক্ষা শিল্পখাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা আন্দোলন, রাজনৈতিক সংকট এবং ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্য দিয়েও তিনি দলীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান ধরে রাখেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং দেশ-বিদেশের বিভিন্ন নেতা শোক প্রকাশ করেছেন।


এসবিএন / রাইফা