স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১০ মে ২০২৬ , ০২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

সীমান্ত হত্যা বন্ধ না হলে স্থায়ী বন্ধুত্ব সম্ভব নয়: রিজভী

রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানি ঘটিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত একটি সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী।

তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা নির্বাচনে কে ক্ষমতায় আসলো, তা বাংলাদেশের বিবেচ্য বিষয় নয়। তবে সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা উদ্বেগজনক এবং তা বন্ধ হওয়া প্রয়োজন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সীমান্তে এমন সহিংসতা চলতে থাকলে দুই দেশের জনগণের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে পড়বে।

তার ভাষায়, বন্ধুত্বের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান মানবিক আচরণ। সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সেই সম্পর্ক কখনোই টেকসই হবে না। রিজভী আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে প্রাণহানির ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে মানবিক দায়িত্বশীল আচরণকে অগ্রাধিকার দেওয়া হবে।


এসবিএন