স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১০ মে ২০২৬ , ০১:১৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ঢাবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বে ইলিয়াস-রিনভী

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্বাধীন মিডিয়ার সম্পাদক শাহনাজ শারমীন রিনভী।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্রীড়া কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহনাজ শারমীন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং অর্থ সম্পাদক হিসেবে তাকী মোহাম্মদ জোবায়ের নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান, নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আখতার শাহেদ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান। এছাড়া জেসমিন জাহান মুন মাজেদুল হাসানও একই পদে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন তানিয়া সুলতানা, মোস্তফা মোহাম্মদ তাহান, মাসুম বিল্লাহ, তারেক আল হাসান নির্ঝর, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মেহেদী হাসান রাফিজ খান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ, হাসান উল্লাহ খান রানা, আনোয়ার হোসেন মজুমদার, শারমিন ইফ্ফাত শামস তুলি, আলী আসিফ শাওন, ইশরাতুল জাহান, নাজমা বিনতে আলমগীর, ওয়ালিউল হাসান রক্তিম, রেজাউল করিম এবং তারেক মাহমুদ।

নির্বাচনের আগে আয়োজিতযোগাযোগ উৎসবঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, রেলপথ নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম সালেহ শিবলী।

প্রাক্তন বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনী, স্মৃতিচারণ এবং আড্ডায় টিএসসি এলাকা উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর অ্যালামনাই সদস্যদের ঐক্য, পেশাগত উন্নয়ন কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।